সিউল, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্ততপক্ষে ৬৭ জনের প্রাণহানি হয়েছে।
ভারী বৃষ্টিপাত, আকস্মিক এই বন্যা ও ভূমিধসের কারণে সিউলসহ আশপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার আর্থিকমূল্য কোটি কোটি ডলার বলে জানা গেছে।
গত মঙ্গলবার থেকে সিউল ও আশপাশের অঞ্চলে ১৯ দশমিক ৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে।
দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ১৯০৭ সালের জুলাইয়ের পর এটাই দেশটিতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
রাজধানী সিউলের আশপাশে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। বৃষ্টির সাথে প্রবল বাতাসে পরিস্থিতি আরো বিপর্যস্ত হয়ে পড়েছে।
অনেক গাড়ি পানির তোড়ে ভেসে গেছে। নি
bdnews24