লন্ডন, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের খ্রিস্টান মৌলবাদী অ্যান্ডার্স বেরিং ব্রেইভিকের চালানো গণহত্যাকান্ডের কারণ ঘটনার ছয়দিন পরেও পরিষ্কার নয়। সে একাই কাজটি করেছে, না বৃহত্তর কোন সংগঠনের অংশ হয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছে, এই রহস্য এখনও উদঘাটন করা সম্ভব হয় নি।
ব্রেইভিক গত ২২ জুলাই নরওয়ের রাজধানী অসলোতে ভয়াবহ বোমা হামলা চালান। এতে ৮ জন নিহত হয়। পাশাপাশি নিকটবর্তী একটি দ্বীপে নির্বিচার গুলি চালিয়ে ৬৮ জনকে হত্যা করেন। সব মিলিয়ে ব্রেইভিকের হাতে ৭৬ জন প্রাণ হারান।
ব্রেইভিকের লেখালেখি থেকে শুধু তার উদ্দেশ্য সম্বন্ধে ধারণা পাওয়া গেছে। আর তা হচ্ছে, গণহত্যাকান্ড ঘটিয়ে নিজের চরমপন্থী ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করা। সেই সাথে রাজনৈতিক বিতর্কের সীমাকে উপেক্ষা করা।
চরমপন্থা প্রতিষ্ঠার বহু ব্যবহৃত যে পথ, ব্রেইভিক সেই একই পথ অনুসরণ করেছে। এই পথটি সবচেয়ে সফলভাবে ব্যবহার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা।
ঠিক যেভাবে ওসামা বিন লাদেন অনেক মানুষকে হত্যা করে বিশ্বের দৈনিকগুলোর মূল শিরোনাম হয়ে মুসলমানদের জাগাতে চায়, একইভাবে ব্রেইভিক তার ১,৫১৮ পৃষ্ঠার অনলাইন ইশতেহারে মনোযোগ ফেরাতে গণহত্যাকান্ড চালায়।
ওই ইশতেহারে গণহত্যাকান্ডকে বলা হয়েছে "মার্কেটিং অপারেশন", যে ইশতেহার একইসাথে একটি ধর্মীয় মৌলবাদের দলিল।
এ প্রসঙ্গে স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা গবেষণা কেন্দ্রের অধ্যাপক রিচার্ড ইংলিশ বলেন, "রাত নেমে এলে, আমরা সবাই সে কি লিখেছে তা পড়তে বসি, আর এটাই ছিল তার লক্ষ্য।"
"কিন্তু ওসামা বিন লাদেনের মতো সে হতে পারে নি। যখন মানুষ তার লেখা পড়ে, সে যা করেছে তা আর পছন্দ করতে পারে না," বলেন ইংলিশ।
বোমা বিস্ফোরণ ঘটিয়ে, গুলি চালিয়ে ৭৬ জন মানুষকে হত্যার কয়েক ঘন্টা আগে ইন্টারনেটে পোস্ট করা ব্রেইভিকের ওই ইশতেহারে যে উদ্দেশ্যগুলো প্রচার করা হয়েছে তার মধ্যে রয়েছে
bdnews24