করাচি, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে গত তিনদিন ধরে চলা রাজনৈতিক ও জাতিগত সহিংসতায় ৪৪ জনের প্রাণহানি হয়েছে।
সোমবার করাচি পুলিশ জানায়, এ নিয়ে জুলাই মাসে সহিংসতায় অন্ততপক্ষে ১৮৫ জন নিহত হল।
সহিংসতায় করাচির পূর্ব দিকের মাইর, লান্ধি এবং এর আশপাশের নিম্ন মধ্যবিত্ত অঞ্চলগুলোতে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে এবং এর বেশিরভাগই শনিবারের ঘটনা।
করাচি পূর্বাঞ্চল পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা নাসিম বোরোকা বলেন, "আমরা দাঙ্গার সাথে সম্পৃক্তদের শনাক্ত করেছি এবং তাদের খুঁজতে ও ধরতে পুলিশের কমপক্ষে ২শ' কমান্ডো নামানো হয়েছে।"
সহিংস অঞ্চলে পশতুন ও ভারত বিভাগের সময় পাকিস্তানে পালিয়ে আসা উর্দুভাষী মুহাজিরদের বসবাস।
ওই অঞ্চলের শত্রুভাবাপন্ন দুইটি রাজনৈতিক দল দুপক্ষের প্রতিনিধিত্ব করছে।
সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী শার্জিল মেমোন জানান, সম্প্রতি এ দাঙ্গা শিয়া ও সুন্নিদের ভেতরেও ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি পাকিস্তানের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে দেখা গেছে, ২০১১ সালের প্রথম ছয়মাসে করাচিতে ১ হাজার ১ শ' ৩৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ৪শ' ৯০ জন রাজনৈতিক, সা
bdnews24