ওসলো, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাভাবিক এক নীরবতার চাদরে শনিবার ঢাকা পড়েছিলো নরওয়ের রাজধানী ওসলো। যদিও অন্য সময় এদিন নানা শ্রেণীর মানুষের উদ্দীপনায় প্রাণবন্ত হয়ে ওঠে স্বভাবত ঘুমন্ত এ মহানগর।
ওসলোয় শুক্রবারের গুলি-বোমায় ৯২ জন নিহত হওয়ার পরদিন কেউ বেরোয়নি বাসা থেকে। শনিবার নগরবাসী সবাই ছিলো ঘরে। দোকানপাট-পাবগুলি ছিলো কার্যত বন্ধ, যা অন্য সময় রোববার ভোর পর্যন্ত খোলা থাকতো।
শুক্রবার নরওয়ের স্থানীয় সময় ভোররাতে আন্দ্রেস বেরিং ব্রেইভিক নামে এক বন্দুকধারীর গুলিতে ৮৫ জন কিশোর-কিশোরী নিহত হয়। এর কয়েকঘণ্টা আগে দেশটির রাজধানী ওসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বোমা বিস্ফোরণে মারা যায় সাতজন। দুটি হামলার জন্যই ব্রেইভিক দায়ী বলে ধারণা করছে পুলিশ।
ব্রেইভিক এক সময় প্রোগ্রেস পার্টির সদস্য ছিলেন। দলটি নরওয়ের দ্বিতীয় বৃহত্তম দল। এটি দেশটিতে অভিবাসনে কড়া নিয়ন্ত্রণ চায়। অন্যদিকে মধ্যবাম সরকার চায় বহু-সংস্কৃতিবাদ।
শুক্রবারের ঘটনা বহু-সংস্কৃতিবাদ এবং উদারতাবাদের সমর্থকদের একটি বিষয়ে সতর্ক করে দিচ্ছে বলে মনে করেন কোনো কোনো বিশ্লেষক। তাদের মতে, নরওয়ের পৌরাণিক ট্রোলরা যে গত কয়েকবছরে শক্তিশালী হয়ে উঠেছে এবং তারা অভিবাসীদের জন্য নরওয়ের দরজা বন্ধ করে দিতে চায়।
নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেনের পিয়ের গিন্ট নাটকে ট্রোলদের বর্ণনা করা হয়েছে অন্ধ জাতীয়তাবাদী হিসাবে।
ক্রিস ফোর্ড তার ব্লগে লিখেছেন, সবচেয়ে উন্নত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ নরওয়েতে এরকম ডানপন্থী সহিংসতা কেউ আশা করে না। কিন্ত সংখ্যালঘু নব্য নাৎসী ও ফ্যাসিস্টদের কারণে দেশটি সন্ত্রাস কবলিত দেশের তালিকায় নাম লেখালো।
সা
bdnews24