২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ২ ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৩২

চীনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

সাংহাই, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় দমকল বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। সিনহুয়া জানায়, দুই ট্রেনের সংঘর্ষে একটি ট্রেনের দুটি বগি সেতুর নিচে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। প্রতিটি বগিতে অন্তত একশ' মানুষ অবস্থান করতে পারেন। প্রথম ট্রেনটি বজ্রপাতের ফলে নিশ্চল হয়ে পড়লে দ্বিতীয় একটি বুলেট ট্রেন সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রথম ট্রেনটির দুটি বগি সেতু থেকে পড়ে যায়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে স