২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকার দুর্ভিক্ষ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

খরা পীড়িত পূর্ব আফ্রিকায় সাহায্য সরবরাহ নিয়ে আলোচনা করতে ২৫ জুলাই জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

রোম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- খরা পীড়িত পূর্ব আফ্রিকায় সাহায্য সরবরাহ নিয়ে আলোচনা করতে ২৫ জুলাই জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। খরার কারণে সোমালিয়ার দুটি অঞ্চলে গত ২০ বছরের মধ্যে মারাত্মক দুর্ভিক্ষ ঘোষণা করার পর জাতিসংঘ এ বৈঠক আহ্বান করলো। কয়েক বছরের ভয়াবহ খরায় বিপর্যস্ত হয়ে পড়েছে কেনিয়া এবং ইথিওপিয়াসহ পূর্ব আফ্রিকার বিস্তীর্ণ এলাকা। সোমালিয়ায় অনাহারে দিন কাটাচ্ছে অন্তত ৩৭ লাখ মানুষ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠন এক ঘোষণায় রোমে তাদের সদরদপ্তরে আগামী সোমবার ১৯১ টি সদস্য দেশের মন্ত্রীসহ অন্যান্য জাতিসংঘ প্রতিষ্ঠান, এনজিও এবং অঞ্চলিক উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদের জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের অনুরোধে ডাকা হয়েছে এ বৈঠক। জাতিসংঘ এর আগে সোমালিয়ার দক্ষিণাংশের বাকোল এবং শাবেলি অঞ্চলে মারাত্মক দুর্ভিক্ষ ঘোষণা করে। এ অঞ্চলগুলোতে প্রতিদিন ১০ হাজার শিশুর মধ্যে ৪ টি শিশু মারা যাচ্ছে। সেখানে ক্রমেই মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সাহায্য-সহযোগিতা ছাড়া তা আরো চরম আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৪৩ ঘ.