২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নিউজ কর্পোরেশন আবার ঘুরে দাঁড়াবে'

ফোনে আড়িপাতা কেলেঙ্কারিতে বিপর্যস্ত নিউজ কর্পোরেশনের কোন শেয়ার বিক্রির পরিকল্পনা নেই সৌদি ধনকুবের যুবরাজ প্রিন্স আলওয়ালিদ বিন তালালের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 10:17 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

জেদ্দা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফোনে আড়িপাতা কেলেঙ্কারিতে বিপর্যস্ত নিউজ কর্পোরেশনের কোন শেয়ার বিক্রির পরিকল্পনা নেই সৌদি ধনকুবের যুবরাজ প্রিন্স আলওয়ালিদ বিন তালালের। তিনি বিশ্বাস করেন, সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়াবে মিডিয়া মুঘল রুপার্ট মার্ডকের মালিকানাধীন নিউজ কর্পোরেশন। নিউজ কর্পোরেশনের নেতৃত্বেও কোন পরিবর্তন হবে না বলে মনে করেন তিনি । রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার এ সব কথা জানান যুবরাজ আলওয়ালিদ। নিউজ কর্পোরেশন বিস্কাইবি'র পূর্ণ মালিকানা নেবে কিনা এমন প্রশ্নের জবাবে সৌদি যুবরাজ জানান, তিনি মনে করেন নতুন কোন বিনিয়োগের ব্যাপারে ভাবার আগে কোম্পানিকে নিজ প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যুবরাজ আলওয়ালিদের প্রতিষ্ঠান কিংডম হোল্ডিংস নিউজ কর্পোরেশনের দ্বিতীয় বৃহত্তম শেয়ার হোল্ডার বলে সাক্ষাৎকারে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৪ঘ.