ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালিয়ায় দক্ষিণাংশের দুটি অঞ্চলে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে সোমালিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিহীনতা ও খরার জন্য তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে।
সোমালিয়ার দক্ষিণাংশের বাকোল এবং শাবেলি অঞ্চলে জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করেছে। ওই অঞ্চলগুলোতে খরা, দারিদ্র্য আর সহিংসতা একযোগে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি করেছে।
ওই অঞ্চলগুলোতে প্রতিদিন প্রতি ১০ হাজার শিশুর মধ্যে ৪টি শিশু মারা যাচ্ছে।
জাতিসংঘ বলছে, ওই অঞ্চলে মানবিক পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। সহযোগিতা ছাড়া তা আরো চরম আকার ধারণ করবে।
গত ১৯ বছরের মধ্যে ওই অঞ্চলে প্রথমবারের মতো দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
জানা গেছে, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ত্রাণ সংস্থাগুলোর কর্মীদের ওই অঞ্চলে কার্যক্রম পরিচালনার জন্য সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে।
সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়াতের বড় একটি অংশ এবং মধ্যাঞ্চল আল কায়েদা সম্পৃক্ত আল শাবাব গোষ্ঠীর নিয়ন্ত্রণে।
২০০৯ সালে আল শাবাব তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে বিদেশি ত্রাণ সংস্থাগুলোর প্রবেশ নিষিদ্ধ করে। কিন্তু স
bdnews24