২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্টের শুনানিতে মার্ডকের ওপর হামলাভিডিও

ব্রিটিশ পার্লামেন্টে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোন হ্যাকিং কেলেঙ্কারির শুনানি চলকালে হামলার শিকার হয়েছেন নিউজ কর্পোরেশনের প্রধান রুপার্ট মার্ডক। এ কারণে প্রশ্নোত্তরপর্ব প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ পার্লামেন্টে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোন হ্যাকিং কেলেঙ্কারির শুনানি চলকালে হামলার শিকার হয়েছেন নিউজ কর্পোরেশনের প্রধান রুপার্ট মার্ডক। এ কারণে প্রশ্নোত্তরপর্ব প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে। এ অভিযোগের শুনানির জন্য মঙ্গলবার পার্লামেন্ট কমিটিতে ছেলে জেমসকে নিয়ে হাজির হন মিডিয়া মুঘল রপার্ট মার্ডক। যারা ভয়েসমেইল চুরির শিকার হয়েছেন তাদের কাছে শুনানির প্রথমেই ক্ষমা চেয়ে নেন রুপার্ট। ফোন হ্যাকিংয়ের জন্য গভীর দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তার ছেলে জেমসও। এক পর্যায়ে বিক্ষুব্ধ একজন রুপার্ট মার্ডকের দিকে শেভিং ফোম পাই ছুড়ে মারলে হট্টগোলের মধ্যে শুনানি বন্ধ করে দেওয়া হয়। বিবিসি জানিয়েছে, এ সময় রুপার্ট শান্ত থাকলেও তার পাশে বসা জেমস ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ তার বাবার ওপর হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ব্রিটেনের জনপ্রিয় ট্যাবলয়েড সাপ্তাহিক নিউজ অব দ্য ওয়ার্ল্ডের কর্মীরা হাজার হাজার মানুষের 'ভয়েস মেইল' চুরি করছেন- এমন অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে স