নয়াদিল্লি, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের সঙ্গে মিত্রতার বন্ধন মজবুত করার লক্ষ্য নিয়ে দুদিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের পর হিলারির এটি দ্বিতীয় ভারত সফর। মুম্বাইয়ে বোমাহামলায় এক সপ্তাহ পর ভারত এলেন তিনি।
মঙ্গলবার সকালে নয়া দিল্লি নামার পরই ব্যস্ত সফরসূচিতে ঢুকে পড়েন হিলারি। সকাল সাড়ে ১০টায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণার সঙ্গে বৈঠকে বসেন তিনি।
বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি, সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় ও বেসামরিক পারমাণবিক চুক্তি দ্রুত বাস্তবায়নই হিলারির এ সফরের লক্ষ্য।
কৃষ্ণার সঙ্গে বৈঠকের পর হিলারি তামিলনাড়
bdnews24