২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোন হ্যাকিং: এবার সাবেক সাংবাদিকের লাশ উদ্ধার

নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর এক সাবেক সাংবাদিকের লাশ উদ্ধারের পর বন্ধ হয়ে যাওয়া পত্রিকাটির ফোনে আড়ি পাতা কেলেঙ্কারি নতুন মাত্রা পেয়েছে। ওই সাংবাদিক আড়ি পাতার বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 07:48 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

লন্ডন, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর এক সাবেক সাংবাদিকের লাশ উদ্ধারের পর বন্ধ হয়ে যাওয়া পত্রিকাটির ফোনে আড়ি পাতা কেলেঙ্কারি নতুন মাত্রা পেয়েছে। ওই সাংবাদিক আড়ি পাতার বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছিলেন। পুলিশের বরাত দিয়ে বিবিসি ও গার্ডিয়ান জানিয়েছে, হার্টফোর্ডশায়ারের ল্যাংলি রোডে নিজের বাড়ির উঠান থেকে সোমবার সকালে নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সাবেক কর্মী সেন হোয়ারের মৃতদেহ উদ্ধার করা হয়। হার্টফোর্ডশায়ার পুলিশ বলছে, তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে সন্দেহজনক কিছু তারা পায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ব্রিটেনের জনপ্রিয় ট্যাবলয়েড সাপ্তাহিক নিউজ অব দ্য ওয়ার্ল্ডের কর্মীরা হাজার হাজার মানুষের 'ভয়েস মেইল' চুরি করছেন- এমন অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে স