২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সহিংসতা, ১১ পুলিশ নিহত

আফগানিস্তানে সহিংসতায় দক্ষিণাঞ্চলের দুটি স্থানে অন্তত ১১ জন পুলিশ নিহত এবং পশ্চিমাঞ্চলে দুইজন শিরোচ্ছেদের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 06:15 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

লস্কর গাহ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে সহিংসতায় দক্ষিণাঞ্চলের দুটি স্থানে অন্তত ১১ জন পুলিশ নিহত এবং পশ্চিমাঞ্চলে দুইজন শিরোচ্ছেদের শিকার হয়েছে। দক্ষিণাঞ্চলের লস্কর গহ শহরে সোমবার একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ৭ পুলিশ নিহত হয়েছে। হেলমান্দ প্রদেশের গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি এ হামলার সত্যতা নিশ্চিত করেছেন এবং ৭ পুলিশ নিহত হওয়ার কথা জানিয়েছেন। ওদিকে, কান্দাহারের রেজিস্তান এলাকায় রাস্তার ধারে পেতে রাখা বোমায় এক পুলিশ প্রধানসহ আরো তিন পুলিশ নিহত হওয়ার খবর জানিয়েছে প্রাদেশিক সরকারের গণমাধ্যম কার্যালয়। অন্যদিকে, পশ্চিম আফগানিস্তানের ফারাহ প্রদেশের মুঘল আবাদ গ্রামে সরকারকে সমর্থন করার অভিযোগে দুইজনের শিরোচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন ওই গ্রামের এক বায়জ্যোষ্ঠ নেতা। এক সপ্তাহ আগে ওই দুজনসহ ৩৩ জন অপহৃত হয়। ওই ৩৩ জনের মধ্যে ১৬ জন মুক্তি পাওয়ার একদিন পর দুইজনের শিরোচ্ছেদ হলো। বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি বলে জানান তিনি। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/০০০৬ঘ.