২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনের আরেক শীর্ষ পুলিশ কর্মকর্তার পদত্যাগ

নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোন হ্যাকিং কেলেঙ্কারি এবং পুলিশের ঘুষ লেনদেনের অভিযোগের তদন্তের মুখে পদত্যাগ করেছেন লন্ডন পুলিশের আরেক শীর্ষ কর্মকর্তা অ্যাসিসটেন্ট কমিশনার জন ইয়াটস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 04:37 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

লন্ডন, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোন হ্যাকিং কেলেঙ্কারি এবং পুলিশের ঘুষ লেনদেনের অভিযোগের তদন্তের মুখে পদত্যাগ করেছেন লন্ডন পুলিশের আরেক শীর্ষ কর্মকর্তা অ্যাসিসটেন্ট কমিশনার জন ইয়াটস। লন্ডনের পুলিশ কমিশনার পল স্টিফেনসনের পদত্যাগের ২৪ ঘন্টা না পেরুতেই সোমবার পদত্যাগ করলেন ইয়াটস। মেট্রোপলিটন পুলিশের শীর্ষ সন্ত্রাসবিরোধী পুলিশ কর্মকর্তাও ছিলেন তিনি। এক বিবৃতিতে তিনি পদত্যাগ করার কথা জানান। মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ ইয়াটসকে বরখাস্ত করা হবে বলে জানানোর পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে বিবিসি। ২০০৯ সালে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাংবাদিকদের ফোন হ্যাকিং এর অভিযোগের তদন্ত নতুন করে শুরু করতে ইয়াটস গড়িমসি করেছিলেন বলে অভিযোগ আছে। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৬ঘ.