২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় মিলিয়ন ডলারে বিক্রি হলো অস্টিনের পান্ডুলিপি

প্রখ্যাত ঔপন্যাসিক জেন অস্টিনের একটি অসম্পূর্ণ উপন্যাসের পান্ডুলিপি নিলামে ৯ লাখ ৯৩ হাজার ২৫০ পাউন্ডে (১৬ লাখ মার্কিন ডলার) বিক্রি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রখ্যাত ঔপন্যাসিক জেন অস্টিনের একটি অসম্পূর্ণ উপন্যাসের পা-ুলিপি নিলামে ৯ লাখ ৯৩ হাজার ২৫০ পাউন্ডে (১৬ লাখ মার্কিন ডলার) বিক্রি হয়েছে। ব্যক্তিগত মালিকানায় থাকা এই পান্ডুলিপিটি অক্সফোর্ডের বোডেলিয়ান গ্রন্থাগার কিনে নিয়েছে বলে বিবিসি জানায়। নিলামকারী প্রতিষ্ঠান সোথেবি'স সম্ভাব্য মূল্যের চেয়ে তিনগুণ বেশি দামে বিক্রি হওয়া 'দ্য ওয়াটসনস' নামের ওই পা-ুলিপিটির মূল্য নির্ধারণ করেছিল ২ থেকে ৩ লাখ পাউন্ড। এক ধনী আত্মীয়ের কাছে লালিত পালিত হয়ে ১৮০৪ সালে পিতার কাছে ফিরে আসা এক নারীর গল্প এ পা-ুলিপিতে তুলে ধরা হয়েছে। আর পা-ুলিপিটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে, অস্টিনের খসড়া পান্ডুলিপিগুলোর মধ্যে অল্প কিছুই কেবল টিকে রয়েছে। নিলামকারী প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ গ্যাব্রিয়েল হেটন বলেন, অস্টিনের এ কাজটি 'বিশেষভাবে তথ্যমূলক'। তিনি আরো বলেন, "জেন অস্টিনের এত পুরোনো একটি পান্ডুলিপি এখন বিক্রি হওয়ায় আমরা অভিভূত।" নিলামে উপস্থিত থাকা বিবিসির শিল্প বিষয়ক সম্পাদক উইল গোম্পার্টজ জানান, বিদেশি কোনো ক্রেতার কাছে পান্ডুলিপিটি বিক্রি হওয়ার সম্ভাবনা ছিল। এ পা-ুলিপিটির আটটি পৃষ্ঠা নিউ ইয়র্কের মরগ্যান লাইব্রেরিতে রয়েছে। তাই এটি তাদের কেনার সম্ভাবনা থাকলেও ন্যাশনাল হেরিটেজ মেমোরিয়ালের বড় একটি অনুদানে (৮,৯৪,৭০ পাউন্ড) বোডেলিয়ান লাইব্রেরি এটি কিনে নিয়েছে। 'প্রাইড অ্যান্ড প্রেজুডিস'সহ অস্টিনের ৬টি সম্পূর্ণ উপন্যাস প্রকাশিত হয়েছে। ১৮১৭ সালে ৪১ বছর বয়সে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫৪ ঘ.