২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম সতর্কতা ছাড়াই ঘটেছে মুম্বাই হামলা

ভারতের মুম্বাইয়ে তিন তিনটা বোমা বিস্ফোরণ ঘটেছে কোনো সতর্কতা ছাড়াই। হামলার আগে কোনো তথ্য বা সতর্কবার্তা কিছুই পায়নি গোয়েন্দা সংস্থাগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

মুম্বাই, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের মুম্বাইয়ে তিন তিনটা বোমা বিস্ফোরণ ঘটেছে কোনো আগাম কোনো সতর্কতা ছাড়াই। হামলার আগে কোনো তথ্য বা সতর্কবার্তা কিছুই পায়নি গোয়েন্দা সংস্থাগুলো। এখন নপর্যন্ত চিহ্নিত কিংবা গ্রেপ্তার করা যায়নি কোনো হামলাকারীকেও। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বরম বলেন, "আমরা জানি হামলাকারীরা খুবই গোপনে গোপনে কাজ করেছে এবং হামলা চালিয়েছে। তারা সংখ্যায় খুব কম হতে পারে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ করেনি এমনও হতে পারে।" তিনি বলেন, "মুম্বাইয়ে জঙ্গি হামলার কোনো গোয়েন্দা তথ্যই ছিল না।" তবে একে গোয়েন্দা ব্যর্থতা বলে স্বীকার করেননি চিদাম্বরম। তিনি বলেন, এ ধরনের হামলা চালানোর সক্ষমতা আছে এমন সব গোষ্ঠীকেই সন্দেহ করা হচ্ছে। তবে এ মুহূর্তে সুনির্দিষ্টভাবে কোনো গোষ্ঠীকে চিহ্নিত করা যাচ্ছে না। সেকারণে এখনই হামলার কাউকে দায়ী করা যাচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ হামলায় ইন্ডিয়ান মুজাহিদিন কেই সন্দেহ করা হচ্ছে। স