২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশের দিনই ডুগার্ডের বইয়ের পৌনে ২ লাখ কপি বিক্রি

অপহরণের শিকার জেইসি ডুগার্ডের লেখা 'অ্যা স্টোলেন লাইফ' বইটি প্রকাশিত হওয়ার প্রথম দিনেই ১ লাখ ৭৫ হাজার কপি বিক্রি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 09:25 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

লস এঞ্জেলস, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অপহরণের শিকার জেইসি ডুগার্ডের লেখা 'অ্যা স্টোলেন লাইফ' বইটি প্রকাশিত হওয়ার প্রথম দিনেই ১ লাখ ৭৫ হাজার কপি বিক্রি হয়েছে। প্রকাশিত হওয়ার প্রথম দিনে এতো সংখ্যক বই বিক্রি সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থাটির নতুন রেকর্ড বলে জানা গেছে। বুধবার বইটির প্রকাশনা সংস্থা সিমন অ্যান্ড সুস্টার একথা জানায়। গত ১২ জুলাই বইটি প্রকাশিত হয়। ১৯৯১ সালে মাত্র ১১ বছর বয়সে ফিলিপ গারিডো নামের এক ব্যক্তি ডুগার্ডকে অপহরণ করে। এরপর ডুগার্ডকে ১৮ বছর ধরে আটকে রেখে ধর্ষণ করা হয়। এর ফলে দুই কন্যাশিশুর জন্ম দেয় ডুগার্ড। ২০০৯ সালে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল থেকে দুই কন্যাসহ ডুগার্ডকে উদ্ধার করা হয়। এরপর থেকে ডুগার্ড দুই সন্তানকে নিয়ে তার মায়ের সঙ্গে অবস্থান করছেন। রাষ্ট্রীয় ক্ষতিপূরণ সংক্রান্ত একটি তহবিল থেকে ডুগার্ডের পরিবারকে ২ কোটি ডলার দেওয়া হয়েছে। এদিকে অপহরণ ও যৌন হয়রানির অভিযোগে গারিডোকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। তার স্ত্রী ন্যান্সিকে দেওয়া হয়েছে ৩৬ বছরের কারাদ-। 'অ্যা স্টোলেন লাইফ' বইটিতে ডুগার্ড ১৯৯১ সালে অপহরণ হওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত তার জীবনের আদ্যোপান্ত তুলে ধরেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫১৯ ঘ.