২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যের খোঁজে সোমালি শরণার্থীরা

সোমালিয়ার হাজার হাজার অনাহারী শরণার্থী কেনিয়ায় যাওয়ার চেষ্টা চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 07:51 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালিয়ার হাজার হাজার অনাহারী শরণার্থী কেনিয়ায় যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আল জাজিরা জানায়, মূলত ক্ষুধা থেকে বাঁচতে খাদ্যের খোঁজেই সোমালি সীমান্তবর্তী শহরের শরণার্থীরা কেনিয়ায় দিকে যাচ্ছে। হর্ন অফ আফ্রিকায় প্রায় ৬০ বছর ধরে খরার শিকার সোমালির এই শরণার্থীরা। অনাহার আর সংঘর্ষ থেকে বাঁচতে সামান্য পানি আর খাদ্যকে সম্বল করেই কেনিয়ার উদ্দেশ্যে কঠিন পথ পাড়ি দিচ্ছে তারা। পথে কোনো মানবিক সহায়তাও নেই। অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে কেনিয়ার উত্তরাঞ্চলের দাদাব শরণার্থী শিবিরের দিকে যাচ্ছে। হর্ন অফ আফ্রিকার সব দেশই এ অনাবৃষ্টির শিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪৫ ঘ.