২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট

আফগানিস্তানে অবস্থানরত ফরাসি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে সংক্ষিপ্ত সফরে কাবুলে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে অবস্থানরত ফরাসি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে সংক্ষিপ্ত সফরে কাবুলে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। মঙ্গলবার তিনি আফগানিস্তানে পৌঁছান। তার সফরসঙ্গী হিসাবে গেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী গেরার্ড লঙ্গে। জুন মাসে প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে ফ্রান্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার সময়সূচির সঙ্গে সমন্বয় করে ফ্রান্সও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে। জুন মাসেই ফরাসি ইনফো বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ২০১৩ সালের মধ্যে সব ফরাসি সেনাকে আফগানিস্তান থেকে ফিরিয়ে নেওয়া হবে। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো মিশনের তথ্যানুযায়ী, আফগানিস্তানে ৩ হাজার ৯শ ফরাসি সেনা আছে। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময়সূচি অনুযায়ী, আগামী ২০১২ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে ৩৩ হাজার মার্কিন সেনাকে ফিরিয়ে নেয়া হবে। এর পর আরো প্রায় ৭০ হাজার মার্কিন সেনা আফগানিস্তানে রয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৯ ঘ.