২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নৌঘাঁটি বিস্ফোরণে সাইপ্রাসের নৌপ্রধান নিহত ভিডিও

সাইপ্রাসের নৌসেনা ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে দেশটির নৌবাহিনীর প্রধান আন্দ্রেস আয়োআন্নিদেস নিহত হয়েছেন। ওই ঘটনায় নিহত ১২ জনের একজন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 06:06 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাইপ্রাসের নৌসেনা ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে দেশটির নৌবাহিনীর প্রধান আন্দ্রেস আয়োআন্নিদেস নিহত হয়েছেন। ওই ঘটনায় নিহত ১২ জনের একজন তিনি। সোমবার দক্ষিণ সাইপ্রাসের প্রধান নৌসেনা ঘাঁটি ইভানগেলস ফ্লোরাকিসে ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত ও ৬২ জন আহত হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে বিবিসি জানায়। বিস্ফোরণে শুধু নৌবাহিনী প্রধানই নয়, ইভানগেলস ফ্লোরাকিস নৌঘাঁটির কমান্ডার ল্যামব্রোস ল্যামব্রউও নিহত হয়েছেন। নিহত অন্যান্যদের মধ্যে চারজন নৌবাহিনীর সদস্য ও বাকী ছয়জন অগ্নিনির্বাপন কর্মী। এ ঘটনায় সাইপ্রাসে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ঘটনার জেরে সাইপ্রাসের প্রতিরক্ষামন্ত্রী কোস্তাস পাপাকোস্তাস ও সেনাবাহিনীর প্রধান পেত্রস জালিকিদিস পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বিবিসি। জঙ্গলের আগুন থেকে নৌঘাঁটির খোলা জায়গায় থাকা বিস্ফোরকে আগুন ধরে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাইপ্রাসের সরকারী কর্মকর্তারা। সোমবার স্থানীয় সময় ভোর ৬ টার দিকে (বাংলাদেশ সময় সকাল ৯টা) প্রচ- বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ সাইপ্রাসের জাইজির ইভানগেলস ফ্লোরাকিস নৌসেনা ঘাঁটি। বিস্ফোরণের পর আগুন লেগে সাইপ্রাসের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পুড়ে যায়। এতে দ্বীপদেশটির অনেক এলাকার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। সাইপ্রাসের ৬০ শতাংশ বিদ্যুৎ ওই কেন্দ্রটি থেকে উৎপাদিত হতো। সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সা