মস্কো, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ায় নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪১টি লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় এক জরুরি পরিস্থিতি মোকাবেলা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স সোমবার এ তথ্য জানিয়েছে।
১২৫ জন যাত্রী, ২২ জন ক্রু ও অন্য ৩৫ জন কর্মচারী নিয়ে 'বুলগারিয়া' নামের ওই নৌকাটি রোববার সকালে ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে টাটারস্টান এলাকায় উপকূল থেকে প্রায় ২ মাইল দূরে ভোলগা নদীতে ডুবে যায়।
স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবেলা মন্ত্রণালয়ের মুখপাত্র রুসলান ফাখুদিনোভের উদ্ধৃতি দিয়ে ইনটারফ্যাক্স জানায়, "এ পর্যন্ত ৪১টি লাশ ওপরে তোলা হয়েছে।"
]
এখনো উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৭৪৫ ঘ.
bdnews24