ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের ১৯৩তম স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করা দক্ষিণ সুদানের জনসংখ্যা প্রায় এক কোটি। আয়তন ৬ লাখ ১৯ হাজার বর্গ কিলোমিটার।
পাঁচ দশকের সংঘাত এবং ১৫ লাখের বেশি মানুষের রক্তের বিনিময়ে শনিবার বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে যাত্রা শুরু করলো দক্ষিণ সুদান প্রজাতন্ত্র। আগে সুদানের সঙ্গে একীভূত ছিলো এ দেশটি।
১৯৫৬ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার পর থেকেই গৃহযুদ্ধ চলছিলো সুদানের দুই অংশে।
নতুন এ দেশ জাতিসংঘ স্বীকৃত ১৯৩তম এবং আফ্রিকার ৫৪তম রাষ্ট্র। দক্ষিণ সুদানের রাজধানী হয়েছে হোয়াইট নীলের তীরের শহর জুবা।
ইংরেজি ও আরবি হচ্ছে দক্ষিণ সুদানের দাপ্তরিক ভাষা। দেশটির জনগণ আরবি (জুবা) এবং দিনকা ভাষাতেও কথা বলে।
সুদানের দক্ষিণ অংশের ১০টি প্রদেশ নিয়ে গড়ে উঠেছে নতুন দেশটি। দেশটিতে তৃণ-আচ্ছাদিত সমতল ভূমিরূপ এবং জলাভূমি দেখা যায়। হোয়াইট নীলের দুই তীর জুড়ে রয়েছে ক্রান্তীয় চিরসবুজ বন। খনিজ তেলই দেশটির প্রধান রপ্তানি পণ্য।
ভাষাগত এবং নৃতাত্ত্বিক বৈচিত্র্য দেশটির অন্যতম বৈশিষ্ট্য। দেশের বড় নৃ-গোষ্ঠী হলো দিনকা, নুয়ের ও শিল্লুক।
দক্ষিণ সুদানের অন্যতম প্রধান ধর্ম হলো ঐতিহ্যগত (আফ্রিকান) ধর্ম। তবে খ্রিস্টান স
bdnews24