২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে স্বচ্ছ নির্বাচনের আহ্বান বান কি মুনের

মিশরের আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হওয়া উচিত বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 06:51 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

নিউইয়র্ক, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হওয়া উচিত বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শুক্রবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ এল-ওরাবির সাথে বৈঠকে তিনি একথা বলেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। সদ্য স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদানের জুবায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে মিশরের বেসামরিক সাধারণ মানুষদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত বিচার প্রক্রিয়ায় আনার আহ্বানও জানান মুন। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ মিশরে নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী এসাম শারাফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৮ ঘ.