ক্যাপ কেনাভেরাল, ফ্লোরিডা, ০৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার শাটল যুগের শেষ যাত্রায় মহাশূন্যে পাড়ি জমিয়েছে নভোযান আটলান্টিস।
ফ্লোরিডার ক্যাপ কেনাভেরাল থেকে শুক্রবার স্থানীয় সময় সকাল ১১ টা ২৯ মিনিটে আটলান্টিস মহাকাশে যাত্রা করেছে।
আটলান্টিসকে সময়মতো মহাকাশে পাঠানো যাবে কিনা তা নিয়ে সংশয় ছিলো গোটা সপ্তাহ ধরেই। খারাপ আবহাওয়া কারণে যাত্রা বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিলো।
কিন্তু যাত্রা শুরুর সময়টিতে আকাশ পরিস্কার থাকায় নির্বিঘে
bdnews24