২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসামরিক আফগান মৃত্যুর অভিযোগ তদন্ত করছে ন্যাটো

আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমে চালানো বিমান হামলায় দুই বেসামরিক নাগরিক নিহতের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ন্যাটো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

কাবুল, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমে চালানো বিমান হামলায় দুই বেসামরিক নাগরিক নিহতের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ন্যাটো। বুধবার ন্যাটো বিমান হামলায় দুই তরুণ মেষপালক নিহত হওয়ার প্রতিবাদে শ শ মানুষ গজনি প্রদেশে জড়ো হওয়ার পর অভিযোগ তদন্তের এ ঘোষণা এলো। আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা বাহিনী (আইএসএএফ) গজনি প্রদেশের খোগায়ানিতে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে। তবে হামলায় একজন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। কিন্তু তারপরও এক বিবৃতিতে আইএসএএফ বলেছে, অভিযান সংক্রান্ত প্রতিবেদনে কেবল একজন জঙ্গিকে লক্ষ্য করে হামলা চালানোর ইঙ্গিত থাকলেও আইএসএএফ বেসামরিক নাগরিক নিহতের সব অভিযোগই গুরুত্বের সঙ্গে নিয়েছে। আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ন্যাটো ঘটনাটি তদন্ত শুরু করেছে বলেও এতে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫১ঘ.