২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াং জেমিনের মৃত্যুর খবর নিছক গুজব : চীন

ইন্টারনেট ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের (৮৪) মৃত্যুর খবর ছিল 'নিছক গুজব'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 10:29 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

বেইজিং, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারনেট ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের (৮৪) মৃত্যুর খবর ছিল 'নিছক গুজব'। 'বিশ্বস্ত সূত্রে'র বরাত দিয়ে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া একথা জানায়। চীনের কোন এলাকায় জেমিন রয়েছেন, সে বিষয়ে কেউ কিছু না জানলেও বুধবার অজ্ঞাতসূত্রের বরাত দিয়ে হংকংয়ের গণমাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশিত হয়। আর জেমিন শুক্রবার কমিউনিস্ট পার্টির অনুষ্ঠানে যোগ না দেওয়ায় এ গুজব বিশ্বাসযোগ্যতা পায়। জেমিন বর্তমানে বেইজিং'র সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মনে করা হয়। এদিকে ইন্টারনেট ব্যবহারকারীরা জানান, সাম্প্রতিক সময়ে জিয়াং-এর নাম দিয়ে ইন্টারনেটে সার্চ দেওয়া হলে কোনো তথ্য প্রদর্শন করছে না। উল্টো এ সার্চকে 'অবৈধ' বলে সতর্ক করে দেওয়া হচ্ছে। আর এই সেন্সরশিপের কারণেই লোকজন জেমিন সম্পর্কে ইন্টারনেটে রহস্যময় লেখা দিচ্ছে। তিয়ানআনমেন স্কোয়ার বিদ্রোহের পর ১৯৮৯ সালে ক্ষমতা গ্রহণ করেন জিয়াং জেমিন। ২০০২-২০০৪ সালের মাঝামাঝি সময়ে তিনি বর্তমান প্রেসিডেন্ট হু জিনতাওয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৬১২ ঘ.