২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে ৭.৮ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডের প্রশান্ত মহাসাগরীয় প্রত্যন্ত কারমাডেক দ্বীপে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 06:35 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ডের প্রশান্ত মহাসাগরীয় প্রত্যন্ত কারমাডেক দ্বীপে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে এনডিটিভি বৃহস্পতিবার এ তথ্য জানায়। ভূমিকম্পের পর কেরামেকস, টোঙ্গা ও নিউজিল্যান্ডে সম্ভাব্য সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। স্থানীয় সময় সকাল ৭টা ৩ মিনিটে হওয়া ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৯.৮ মাইল গভীরে। টোঙ্গার ৫৭০ মাইল দক্ষিণ ও অকল্যান্ডের ৭৩৬ মাইল উত্তর পূর্বাঞ্চলে কারমাডেক দ্বীপটি অবস্থিত। দ্বীপটির একপাশে কেবল একটি আবহাওয়া স্টেশন ও নিউজিল্যান্ডে সফররত বিজ্ঞানীদের থাকার জন্য একটি হোস্টেল রয়েছে। সাধারণত দ্বীপটিতে লোকজন বসবাস করে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩১ ঘ.