২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন প্রখ্যাত মার্কিন চিত্রশিল্পী টয়োম্বলি

প্রখ্যাত মার্কিন চিত্রশিল্পী চি টয়োম্বলি আর নেই। ৮৩ বছর বয়সী এই চিত্রশিল্পী বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রখ্যাত মার্কিন চিত্রশিল্পী চি টয়োম্বলি আর নেই। ৮৩ বছর বয়সী এই চিত্রশিল্পী বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। ফ্রান্সের ল্যামবার্ট কালেকশনের পরিচালক এরিক মেজিল জানান, মার্কিন এ চিত্রশিল্পী মঙ্গলবার রোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চলতি বছরের জুনে রোমে টয়োম্বলি শো'র উদ্বোধন করা হয় বলে বিবিসি জানায়। বিগত শতকের পঞ্চাশের দশকে ক্যালিওগ্রাফি চিত্রের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন তিনি। এছাড়া মার্কিন এ চিত্রশিল্পী তেল রং, পেন্সিল ও রঙিন চকের সাহায্যে বিমূর্তচিত্র আঁকার জন্য সমধিক পরিচিত। টয়োম্বলি ২০১০ সালে প্যারিসের ল্যুভর মিউজিয়ামের ছাদের চিত্রকর্ম এঁকেছেন। চিত্রশিল্পী চি টয়োম্বলি ১৯২৮ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫০০ ঘ.