নয়াদিল্লি, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলাদা তেলেঙ্গানা রাজ্যের দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটে উত্তাল হয়ে উঠেছে ভারতের অন্ধ্রপ্রদেশ। গোটা রাজ্যে বিশেষ করে তেলেঙ্গানা অঞ্চলে জনজীবন অচল হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে যান চলাচল, স্কুল, কলেজ, ব্যবসা-প্রতিষ্ঠান। কয়েকটি স্থানে সহিংসতারও খবর পাওয়া গেছে।
অন্ধ্রপ্রদেশকে ভাগ করে আলাদা তেলেঙ্গানা রাজ্য গঠনের দাবিতে একের পর এক বিধায়কের পদত্যাগের পর নতুন করে এ ধর্মঘট শুরু হলো।
সর্বত্র কড়া নিরাপত্তার মধ্যেও হায়দ্রাবাদসহ আরো অন্তত ৯ টি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা কয়েকটি যানসহ দোকান-পাটে আগুন দিয়েছে।
বুধবার ধর্মঘট শেষের পর আরো বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করেছে তেলেঙ্গানা-পন্থি কর্মীরা। ট্রেন চলাচল বিঘি
bdnews24