২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের পুনর্গঠন মন্ত্রীর পদত্যাগ, সঙ্কটে কান

মাত্র এক সপ্তাহ দায়িত্ব পালন করেই পদত্যাগ করলেন জাপানের পুনর্গঠন মন্ত্রী রাইয়ু মাতসুমোতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 10:36 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

টোকিও, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাত্র এক সপ্তাহ দায়িত্ব পালন করেই পদত্যাগ করলেন জাপানের পুনর্গঠন মন্ত্রী রাইয়ু মাতসুমোতো। ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত জাপানের মিয়াগি জেলার গভর্নরের প্রতি অবিবেচনা প্রসূত মন্তব্য করায় ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করলেন তিনি। রোববার জাপানের ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত এলাকা পরিদর্শনকালে মাতসুমোতো মিয়াগি জেলার গভর্নর ইয়োশিহিরো মুরাইকে বলেন, ক্ষতিগ্রস্থ এলাকার কর্র্তৃপক্ষ যদি এলাকার পূনর্গঠনের ভাল পস্তাব পেশ না করে তাহলে সরকার তাদের আর্থিকভাবে সাহায্য করবে না। তার এ মন্তব্যের পরই বিরোধী রাজনৈতিক দলগুলো পুনর্গঠনমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়। এ পরিস্থিতির প্ররিপ্রেক্ষিতে ৫ জুলাই টোকিওতে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দেন রাইয়ু মাতসুমোতো। মাতসুমোতোর এ পদত্যাগের কারণে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের অজনপ্রিয় সরকার আরো চাপের মুখে পড়বে বলে বিশ্লেষকদের ধারণা। এ ঘটনায় কান সরকারের পতন তরান্বিত হতে পারে। মাত্র এক সপ্তাহ আগে নতুন গঠিত দুর্যোগ পুনর্গঠন মন্ত্রী পদে মাতসুমোতোকে নিয়োগ দেন প্রধানমন্ত্রী কান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে বড় পুনর্গঠন কাজের জন্য তৈরী করা হয় দুর্যোগ পুনর্গঠন মন্ত্রণালয়। গত ১১ মে প্রচন্ড ভূমিকম্প ও ভয়াবহ সুনামিতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় উত্তরপূর্ব জাপানের চারটি জেলা। এরপর ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্রের তেজস্ক্রিয়া দূষণ সঙ্কট আরো প্রকট করে তোলে। দুযোর্গে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পুনর্গঠন কাজ শুরু করার জন্য নেওয়া হয় ২ হাজার ৫শ কোটি ডলারের বিশাল পুনর্গঠন পরিকল্পনা। এ বিষয়টি বাস্তবায়নের জন্যই দুর্যোগ পুনর্গঠন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় মাতসুমোতোকে। যিনি একইসঙ্গে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। গত জুন মাসে প্রধানমন্ত্রী কান পার্লামেন্টে এক অনাস্থা ভোটে অল্পের জন্য পার পেয়ে যান। ভূমিকম্প, সুনামি ও পরমাণু বিপর্যয়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ব্যর্থতার জন্য পার্লামেন্ট ও পার্লামেন্টের বাইরে ব্যাপক সমালোচনার মধ্যে আছে নাওতো কান সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৩ ঘ.