২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফ'র দায়িত্ব নিলেন লগার্ড

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান হিসেবে মঙ্গলবার দায়িত্বগ্রহণ করেছেন ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিন লগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 09:08 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান হিসেবে মঙ্গলবার দায়িত্বগ্রহণ করেছেন ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিন লগার্ড। আইএমএফ'র প্রথম এ নারী প্রধানকে সংস্থাটির ২৪ সদস্যের বোর্ড নির্বাচিত করেছে বলে বিবিসি জানায়। চলতি বছরের মে মাসে নিউইয়র্ক থেকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ডমিনিক স্ট্রস কানের পদত্যাগের পর পদটি শূন্য হয়। এ পদে লগার্ডের প্রতিদ্বন্দ্বী ছিলেন মেক্সিকোর অগাস্টিন কারস্টেন। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও উদীয়মান অর্থনীতির দেশ চীন, ভারত ও ব্রাজিলের সমর্থন নিয়ে আইএমএফ প্রধান হয়েছেন তিনি। গত সপ্তাহে আইএমএফ লগার্ডকে প্রধান হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত ঘোষণার সময় জানায়, দুই প্রার্থীই এ পদের জন্য উপযুক্ত। তবে 'ঐক্যের' ভিত্তিতে লগার্ডকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন লগার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৫ ঘ.