লন্ডন, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে প্রায় ৮০০ সেনা প্রত্যাহার করবে বিট্রেন। এ সপ্তাহেই ব্রিটেন এ ঘোষণা দেবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে 'দ্য সানডে টাইমস' পত্রিকা।
আফগান সেনাদের হাতে নিরাপত্তাভার তুলে দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এ বছর শেষে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র গত মাসে ঘোষণা দেয়। এ ঘোষণার পর ব্রিটেনও সেনা প্রত্যাহারের এ উদ্যোগ নিচ্ছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, "আফগানিস্তানে কত সংখ্যক সেনা রাখা হবে তা পর্যালোচনা করে দেখা হচ্ছে।"
"প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে, ২০১৫ সালের পর আফগানিস্তানে যুক্তরাজ্যের আর কোন সেনা যুদ্ধাভিযানে নিয়োজিত থাকবে না এবং পরিস্থিতি বিবেচনায় আফগানিস্তান থেকে ব্রিটিশ সেনাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
ব্রিটিশ সরকার মে মাসে ঘোষণা দিয়ে বলেছিলো, আগামী নয় মাসে আফগানিস্তান থেকে ৪০০ সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। তখন সেখানে সেনা সংখ্যা কমে ৯ হাজার ৫০০ জনে দাঁড়াবে।
আর এখন সানডে টাইমস জানিয়েছে, এ সপ্তাহে (বুধবার) ক্যামেরন আগামী ফেব্র"য়ারি থেকে ২০১২ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে ৫০০- ৮০০ সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৩ঘ
bdnews24