ব্রাসেলস, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গ্রিসের জন্য ১২ বিলিয়ন ইউরো ঋণ সহায়তা অনুমোদন করেছে ইউরো জোনের দেশগুলোর অর্থমন্ত্রীরা।
১৭ সদস্যের ইউরো জোনের অর্থমন্ত্রীরা ১৫ জুলাইয়ের মধ্যে এই ঋণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেন।
মে মাসে গ্রিসের জন্য অনুমোদিত ১১০ বিলিয়ন ইউরোর মোট বেইলআউট তহবিলের অংশ হিসাবেই এ ঋণ সহায়তা দেওয়া হবে।
গ্রিসকে অর্থনৈতিক সঙ্কট েেক উদ্ধার করাই ইইউ এবং আইএমএফ -এর এ যৌ সহায়তার উদ্দেশ্য।
এ অর্থ পেলে গ্রিস দেউলিয়া হওয়ার আাসন্ন হুমকি থেকে রক্ষা পাবে।
তবে এরপরও দেশটির আরেকটি উদ্ধার প্যাকেজের প্রয়োজন পড়বে। এটি পেলেই মোট উদ্ধার তহবিলের ১১০ বিলিয়ন ইউরো পুরোটাই পেয়ে যাবে গ্রিস।
উদ্ধার প্যাকেজের এই বাকী অংশটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে সেপ্টেম্বরে।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮১১ঘ.
bdnews24