২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকং-এ সরকারবিরোধী ২২৮ বিক্ষোভকারী গ্রেপ্তার

সরকারের প্রস্তাবিত রাজনৈতিক পরিবর্তন ও সম্পত্তির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে ২২৮ জনকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

হংকং, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারের প্রস্তাবিত রাজনৈতিক পরিবর্তন ও সম্পত্তির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে ২২৮ জনকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। ১ জুলাই হংকং হস্তান্তর দিবসে দুই লাখেরও বেশি হংকংবাসী সরকারবিরোধী এ বিক্ষোভে অংশ নেয়। ১৯৯৭ সালের ১ জুলাই হংকং-এর দায়িত্ব চীনের কাছে ছেড়ে যায় বৃটিশ সরকার। জানা গেছে, কিছু বিক্ষোভকারী শনিবার ভোর পর্যন্ত শহরের কেন্দ্রস্থল দখল করে রাখে। ব্যস্ত রাস্তা দখল করে রাখায় শহরের ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়লে শনিবার ভোরে ২২৮ জনকে গ্রেপ্তার করা হয় বলে এক বিবৃতিতে হংকং পুলিশ জানায়। নির্বাচিত আইন পরিষদের ব্যবস্থা বাতিলে সরকারি সিদ্ধান্ত ও সম্পত্তির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার ২ লাখ ১৮ হাজার মানুষ বিক্ষোভ করে বলে বিক্ষোভের আয়োজকেরা দাবি করেছে। তবে পুলিশ দাবি করেছে, বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ৫৪ হাজারের বেশি নয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ মরিচের গুড়ো ব্যবহার করেছে বলে জানা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৬৫৯ ঘ.