২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুততম গতির ট্রেন পরীক্ষা করল জাপান

বিশ্বের দ্রুততম ট্রেনের গতি পরীক্ষা করেছে জাপানের রেল সংস্থা। চৌম্বক প্রযুক্তিতে চালিত সর্বাধুনিক এই মাগলেভ ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৮১ কিলোমিটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, ০২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের দ্রুততম ট্রেনের গতি পরীক্ষা করেছে জাপানের রেল সংস্থা। চৌম্বক প্রযুক্তিতে চালিত সর্বাধুনিক এই মাগলেভ ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৮১ কিলোমিটার। টোকিও থেকে ৫১৪ কিলোমিটার পাড়ি দিয়ে ওসাকায় পৌঁছতে টেনটি মাত্র ৬৭ মিনিট সময় নিয়েছে বলে এনডিটিভি জানায়। জাপানের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর নাগোয়া পর্যন্ত এই ট্রেন চলাচলের উপযোগী লাইন বসানোর কাজ ২০২৫ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, জাপানের এই ট্রেনটিই ভূপৃষ্ঠে চলা সবচেয়ে গতিসম্পন্ন পরিবহন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৮ ঘ.