২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারের চিকিৎসা চলছে, বললেন শ্যাভেজ

কিউবায় ক্যান্সারের চিকিৎসা চলার কথা বললেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 10:23 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

কারাকাস, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবায় ক্যান্সারের চিকিৎসা চলার কথা বললেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। বৃহস্পতিবার হাভানা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশনের বার্তায় তিনি বলেন, ক্যান্সার টিউমার অপসারণের জন্য তাকে অস্ত্রোপচার করতে হয়েছিলো। শ্যাভেজের এই বিবৃতির মধ্য দিয়ে গত তিন সপ্তাহ ধরে ভেনেজুয়েলায় তার স্বাস্থ্য নিয়ে জল্পনা সত্য হল। ক্যান্সার টিউমার সম্পর্কে শ্যাভেজ বলেন," চিকিৎসকরা আমার দেহে ক্যান্সার কোষ সম্বলিত টিউমার ফোঁড়ার উপস্থিতি নিশ্চিত করেছেন। টিউমারটির সম্পূর্ণ অপসারণের জন্য আরো একটি অস্ত্রপচার প্রয়োজন।" তিনি কেমোথেরাপি নিচ্ছেন বলেও জানান। কিউবার রাজধানী হাভানায় ১০ জুন শ্যাভেজের দেহে অস্ত্রোপচার করা হয়। এর পর জাতির উদ্দেশ্যে এই প্রথম কিছু বললেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্র বিরোধী ৫৬ বছর বয়সী শ্যাভেজকে বিমর্ষ এবং আবেগাপ্লুত দেখাচ্ছিল। বার্তায় শ্যাভেজ সুস্থ আছেন এবং শিগগিরই দেশে ফিরবেন বলে জানান। তবে কবে ভেনেজুয়েলায় ফিরবেন সে সম্পর্কে কোন ইঙ্গিত দেননি তিনি। তার অনুপস্থিতিতে ভেনেজুয়েলার নেতৃত্ব কে দেবেন সে বিষয়েও কিছু বলেননি শ্যাভেজ। তবে ক্যান্সার টিউমারকে রাজনীতির জন্য মারাত