২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মুক্ত ২ ফরাসি সাংবাদিক দেশে ফিরেছেন ভিডিও

আফগানিস্তানে ১৮ মাসের জিম্মি দশা থেকে মুক্ত দুই ফরাসি সাংবাদিক বৃহস্পতিবার দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 10:00 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে ১৮ মাসের জিম্মি দশা থেকে মুক্ত দুই ফরাসি সাংবাদিক বৃহস্পতিবার দেশে ফিরেছেন। ফ্রেঞ্চ টিভি'র সাংবাদিক হার্ভে গেসকুইরে ও আলোকচিত্রি স্টেফানে টাপোনিয়ের ২০০৯ সালের ৩০ ডিসেম্বর আফগানিস্তানে দায়িত্ব পালনকালে তালেবানের হাতে বন্দী হন। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মুক্তি পেয়ে সেদিন সন্ধ্যায় ফ্রান্সের একটি সরকারি বিমানে চড়ে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন সাংবাদিক গেসকুইরে ও টাপোনিয়ের। পরদিন রাজধানী প্যারিসের নিকটবর্তী একটি বিমান বন্দরে অবতরণ করে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে মিলিত হন তারা। গেসকুইরে ফ্রান্স- থ্রি টেলিভিশনকে বলেন, "এ মুহূর্তেরই স্বপ্ন দেখেছিলাম, কল্পনা করেছিলাম ও অভিভূত হয়েছিলাম।" দুর্দশা থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী ছিলেন বলেও জানান তিনি। তাদের মুক্তিতে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংকট সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্য প্রেসিডেন্টকে এবং তাদের মুক্তির জন্য ভূমিকা রাখা সবাইকে ধন্যবাদ। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলিয়ান জুপ্পে বলেন, এ সাংবাদিককের জন্য কোনো মুক্তিপণ দিতে হয়নি। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে আরো নয় ফরাসি নাগরিক জিম্মি রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/১৫৫৮ ঘ.