কায়রো, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের রাজধানী কায়রোয় মঙ্গলবার রাতে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে কমপক্ষে এক হাজার ৩৬ জন আহত হয়েছে। এ ঘটনায় এক ব্রিটিশ ও এক মার্কিন নাগরিকসহ ৪০ জনকে আটক করা হয়েছে।
গণবিক্ষোভের মুখে মার্চে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর এটাই মিশরে সবচেয়ে বড় ধরনের কোনো বিক্ষোভ-সহিংসতার ঘটনা।
মঙ্গলবার কায়রোর উপকণ্ঠে মোবারকবিরোধী আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র এ সংঘর্ষ শুরু হয়। অনুষ্ঠানে ওই আন্দোলনে নিহত অনেকের নাম উল্লেখ করা হয়নি বলে অভিযোগ উঠলে তা নিয়ে সংঘর্ষ শুরু হয়।
কর্মকর্তারা জানান, সংঘর্ষ কায়রোর তাহরির স্কয়ার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত ছড়িয়ে পড়ে।
বিক্ষুব্ধদের মধ্যে তরুণরাই ছিলো বেশি। তারা পুলিশের দিকে পাথর ছোড়ে। আর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে জবাব দেয় পুলিশ।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে ৪০ জন পুলিশ সদস্যসহ অন্তত এক হাজার ৩৬ জন আহত হয়েছে।
এক নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানায়, সংঘর্ষে জড়িত সন্দেহে যুক্তরাষ্ট্রের একজন ও যুক্তরাজ্যের একজন নাগরিকসহ ৪০ জনকে আটক করা হয়েছে। পশ্চিমা ওই দুই নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দেশটির ক্ষমতাসীন সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, "মিশরের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘি
bdnews24