ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, তার সরকারকে এ যাবৎকালের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে তুলে ধরা হচ্ছে।
ভারতের দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
বুধবার নয়া দিল্লিতে স্থানীয় পাঁচটি সংবাদপত্রের সম্পাদকের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, দেশে দুর্নীতি একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
"এখন আমরা যে পরিস্থিতি মোকাবেলা করছি তাতে মনে হচ্ছে, ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে আমাদের বর্ণনা করা হচ্ছে।"
স
bdnews24