২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে মহড়া চলছে, ২য় দিনে ১৪ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

ইরান শত্রু হানা থেকে প্রতিরক্ষায় ১০ দিনের ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণ মহড়া শুরু করেছে। মঙ্গলবার মহড়ার ২য় দিনে ১৪ টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

তেহরান, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান শত্রু হানা থেকে প্রতিরক্ষায় ১০ দিনের ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণ মহড়া শুরু করেছে। মঙ্গলবার মহড়ার ২য় দিনে ১৪ টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামনে শক্তিমত্তা জাহির করাই মহড়ার উদ্দেশ্য। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের তৈরি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য এবং সর্বোচ্চ ২ হাজার কিলোমিটার পাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্র একই লক্ষ্যে পরপর নিক্ষেপ করা হয়েছে। রেভল্যুশনারি গার্ডের বিমান বাহিনীর প্রধান জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করতে চাইলে তারা এর জন্য প্রস্তুত রয়েছে। কমান্ডার আলি হাজিজাদেহ আধা-সরকারি বার্তা সংস্থা ফারসকে বলেন, "যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা নির্ধারণ করা হয়েছে।" ওদিকে, ওয়াশিংটন ও ইসরায়েল জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তারা দেশটিতে সামিরক অভিযান চালানোর পথ খোলা রাখবে। পশ্চিমাদের ধারণা, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। কিন্তু তেহরান বোমা তৈরির জন্য পরামাণু কর্মসূচি চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৭ ঘ.