২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্বোডিয়ার ৪ খেমাররুজ নেতার বিচার শুরু ভিডিও

গণহত্যা ও অন্যান্য অভিযোগে ক্যাম্বোডিয়ার বর্বর খেমাররুজ প্রশাসনের জীবিত ৪ ঊর্ধ্বতন সদস্যের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক নেতৃত্বাধীন আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

নম পেন, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গণহত্যা ও অন্যান্য অভিযোগে ক্যাম্বোডিয়ার বর্বর খেমাররুজ প্রশাসনের জীবিত ৪ ঊর্ধ্বতন সদস্যের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক নেতৃত্বাধীন আদালতে। গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ১৯৭৫ থেকে ১৯৮৯ সালের মধ্যে ক্যাম্বোডিয়ায় ১৭ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলো গণহত্যা, ক্ষুধা-রোগভোগ এবং নিপীড়নে। পলপটের নেতৃত্বাধীনে সেই 'কিলিং ফিল্ডস রেভল্যুশন' এ শামিল ছিলেন এরাও। জাতিসংঘ নেতৃত্বাধীন ক্যাম্বোডীয় আদালতে সোমবার প্রথম সাবেক ওই ৪ নেতার মামলার শুনানি শুরু হয়। এরা হচ্ছেন, প্রয়াত পলপট প্রশাসনের ২য় শীর্ষ নেতা নুয়ান চিয়া। সাবেক প্রেসিডেন্ট খিউ সাম্পান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়েং সারি এবং তার স্ত্রী ইয়েং থিরিথ। অনেক দেরীতে হলেও তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কিন্তু প্রত্যেকেই সব অভিযোগ অস্বীকার করেছেন। বিচার কয়েক বছর ধরে চলবে বলে মনে করা হচ্ছে। গত জুলাইয়ে কমরেড ডাচ নামে পরিচিত খেমাররুজ সদস্য কিয়াং গুয়েক ইয়াভকে ৩৫ বছরের কারাদ- দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৯ ঘ.