২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থাহীনতায় তেল-গ্যাস কোম্পানিগুলো

তেল-গ্যাস শিল্পে বিনিয়োগকারীরা এ খাতের কোম্পানিগুলোর ওপর ভরসা করতে পারছেন না বলে নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 06:38 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

নিউ ইয়র্ক, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেল-গ্যাস শিল্পে বিনিয়োগকারীরা এ খাতের কোম্পানিগুলোর ওপর ভরসা করতে পারছেন না বলে নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে। জ্বালানি ও শিল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির ই-মেইল ও বিভিন্ন নথিতে চোখ রেখে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এ দৈনিক দেখতে পেয়েছে, খনিজ অনুসন্ধানরত কনোকোফিলিপস বা চেসাপিক এনার্জি কর্পোরেশনের মতো কোম্পানিগুলো প্রতিশ্র"ত লাভ দিতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান শিল্প সংশ্লিষ্টরা। কোম্পানিগুলো তাদের খনন করা কূপের উৎপাদনের বিষয়ে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করছে- এমন সন্দেগও অনেকের মনে রয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, খনন করা কূপের প্রাপ্ত তথ্য গবেষণা করে তারা দেখেছে অনেক প্রাকৃতিক গ্যাস কোম্পানিই এমন জায়গায় কূপ খনন করেছে যেখানে উত্তোলিত গ্যাসের পরিমাণের তুলনায় কূপ খনন ও খনি পরিচালনার খরচ অনেক বেশি। অনুসন্ধানে দেখা গেছে, কোম্পানি প্রত্যাশিত সময়ের অনেক আগেই অনেকগুলি কূপের উৎপাদন (গ্যাসের) দ্রুত কমে যেতে শুরু করেছে। তবে ই-মেইলগুলোতে কোনো কোম্পানির বিরুদ্ধেই আইন না মানার সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রকাশিত প্রতিবেদন বিষয়ে কনোকোফিলিপসের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তারা কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি। আর চেসাপিক এনার্জির কারো সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১২৩০ ঘ.