বেনগাজি, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার জাতীয় ফুটবল দলের ৪ জনসহ মোট ১৭ জন ফুটবল তারকা নেতা মুয়াম্মার গাদ্দাফির পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের পক্ষে যোগ দিয়েছে।
রাজনীতিবিদ ও কূটনীতিকদের ঢালাও সরকারপক্ষ ত্যাগের পর এবার ফুটবল খেলোয়াড়রাও একই পথে পা বাড়ালেন।
লিবিয়ার পূর্বাঞ্চলের বিদ্রোহী কর্তৃপক্ষ শনিবার ফুটবল খেলোয়াড়দের এই পক্ষত্যাগের খবর জানিয়েছে।
বিদ্রোহী পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দেল হাফিজ ঘোগা বলেন, ফুটবলাররা বেনগাজিতে বিদ্রোহী নেতাদের কাছেই ছিলো। তারা এখন পাশ্ববর্তী দেশ তিউনিসিয়াতে অবস্থান করছে।
তিনি জানান, এই ১৭ জন খেলোয়াড় মালি যাওয়ার পথে পক্ষত্যাগের ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/২৩৪৬ঘ.
bdnews24