লন্ডন/সান ডিয়েগো, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ৩৪ কোটি ৭০ লাখে পৌঁছেছে যা ধারণাতীত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১৯৮০ সালে এ সংখ্যা ছিলো ১৫ কোটি ৩০ লাখ।
চিকিৎসাবিদ্যা বিষয়ক খ্যাতনামা জার্নাল ল্যানসেটে শুক্রবার প্রকাশিত এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে আন্তর্জাতিক একটি গবেষক দল বিশ্বব্যাপী ওই সমীক্ষা চালায়।
সমীক্ষার আওতায় ১৯৮০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ১৯৯ দেশের ২৭ লাখ পঁচিশোর্ধ্ব ডায়াবেটিস আক্রান্তের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে এ সমীক্ষা চালানো হয়।
গত ৩০ বছরে বিশ্বে ডায়াবেটিস আক্রান্তের হার হয় বেড়েছে অথবা একই হারে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে বলে জানান গবেষকরা।
পূর্ব অনুমানের চেয়ে ডায়াবেটিস আক্রান্তের এ সংখ্যা অনেক বেশি। ধারণা করা হতো, বিশ্বে মোট ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা সাড়ে ২৮ কোটি।
সমীক্ষা অনুযায়ী, বিশ্বে ৩৪ কোটি ৭০ লাখ ডায়াবেটিস আক্রান্তের মধ্যে ১৩ কোটি ৮০ লাখ রয়েছে ভারত ও চীনে। তিন কোটি ৬০ লাখ রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায়।
আক্রান্তদের বেশিরভাগই টাইপ২ ডায়াবেটিসে আক্রান্ত। এ ধরনের ডায়াবেটিস সাধারণত বেশি মোটা ও পরিশ্রম কম করার কারণে হয়ে থাকে।
সমীক্ষায় নেতৃত্ব দেন ব্রিটেনের ইমপিরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক মাজিদ এজ্জাতি ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক গোদার্জ ডানায়েই।
এক বিবৃতিতে মাজিদ বলেন, "বিশ্বের প্রায় সব জায়গায়ই মানুষ সচরাচর ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে।"
ডানায়েই বলেন, "রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাওয়া মানুষকে সনাক্ত করতে এবং তাদের খাবার ও কায়িক শ্রমের অবস্থার উন্নতি ঘটাতে ও ওজন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নত কর্মসূচি প্রণয়ন করতে না পারলে বিশ্বে স্বাস্থ্য সেবার ওপর অনিবার্যভাবে বোঝা হয়ে চাপবে ডায়াবেটিস।"
ডায়াবেটিস আক্রান্তদের রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে না। তাতে হৃদরোগ ও স্ট্রোক, কিডনি ও
bdnews24