২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফিকে লিবিয়ায় থাকতে দেবে বিদ্রোহীরা

লিবিয়ার বিদ্রোহীরা ভবিষ্যৎ সরকারে নেতা মুয়াম্মার গাদ্দাফির কোনোরকম ভূমিকা নাকচ করেছে। তবে কোনো সমঝোতা চুক্তির আওতায় গাদ্দাফিকে দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকতে দিতে আপত্তি নেই বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 02:38 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

প্যারিস, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহীরা ভবিষ্যৎ সরকারে নেতা মুয়াম্মার গাদ্দাফির কোনোরকম ভূমিকা নাকচ করেছে। তবে কোনো সমঝোতা চুক্তির আওতায় গাদ্দাফিকে দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকতে দিতে আপত্তি নেই বলে জানিয়েছে তারা। ফ্রান্সের লা ফিগারো পত্রিকা শুক্রবার লিবিয়ার বিদ্রোহী পরিষদ 'ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল' (এনটিসি) এর এমুখপাত্র মাহমুদ শাম্মামের বরাত দিয়ে গাদ্দাফি পক্ষের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে। শাম্মাম জানান, হ্যাঁ মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চলছে। কিন্তু সরাসরি আলোচনা হচ্ছে না। আলোচনা কখনো দক্ষিণ আফ্রিকা কখনো প্যারিসে হচ্ছে। গাদ্দাফি স