২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বাগবো, ওয়াত্তারা বাহিনী উভয়ই যুদ্ধাপরাধ করেছে'

আইভরি কোস্টের ক্ষমতাচ্যুত নেতা ল্যঁরা বাগবো এবং বিরোধী আলাসানে ওয়াত্তারা উভয়ের বাহিনীই যুদ্ধাপরাধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

দ্যা হেগ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টের ক্ষমতাচ্যুত নেতা ল্যঁরা বাগবো এবং বিরোধী আলাসানে ওয়াত্তারা উভয়ের বাহিনীই যুদ্ধাপরাধ করেছে। আর তা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণও রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসি'র কৌসুলি লুইস মোরেনো-ওকাম্পো একথা বলেন। আইভরি কোস্টে নির্বাচন পরবর্তী ক্ষমতা দখলের লড়াই-সহিংসতার তদন্ত শুরু করতে আইসিসি'র অনুমতির আবেদন জানিয়ে ওকাম্পো বৃহস্পতিবার বলেন, গত নভেম্বর থেকে নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ৩ হাজার লোক নিহত হয়েছে এবং ৫২০ জনকে কোন নির্দিষ্ট কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। এ সমস্ত অপরাধের জন্য কে দায়ী তা নির্ধারণ করতে আরো তদন্তের প্রয়োজন, বলেন তিনি। আইভরি কোস্টের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তদন্ত পরিকল্পনার জন্য সোমবার সেদেশে একটি তদন্ত দল পাঠানোর কথা রয়েছে ওকাম্পোর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৮ ঘ.