বেইজিং, জুন ২২ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সাইবার যুদ্ধ চলছে না। চীনের এক উর্ধ্বতন কর্মকর্তা বুধবার একথা বলেছেন ।
চীনের উপপররাষ্ট্রমন্ত্রী কুই তিয়ানকাই বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়েই সাইবার হামলার শিকার হতে পারে, কিন্তু দুই সরকারের কেউই একে অনের বিরুদ্ধে এ হামলা চালাচ্ছে না।
জুন মাসের প্রথমদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে বলেছিলেন, সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন এবং কোন সাইবার হামলাকে যুদ্ধের উস্কানি বলে মনে হলে যুক্তরাষ্ট্র হামলা চালাবে।
ওই সম্মেলনে চীনা প্রতিরক্ষা মন্ত্রীও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯২৫ঘ.
bdnews24