২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ২১

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে রোববার পৃথক তিনটি সংঘর্ষে কমপক্ষে ১২ জঙ্গি ও ৯ সেনা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 06:42 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

এডেন, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের দক্ষিণাঞ্চলে রোববার পৃথক তিনটি সংঘর্ষে কমপক্ষে ১২ জঙ্গি ও ৯ সেনা নিহত হয়েছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের রাজধানী জিনজিবারের বাইরে সংঘর্ষে ১২ জন জঙ্গি ও দুই সেনা সদস্য মারা গেছে। পরে স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানান, জিনজিবারের কাছে পৃথক একটি হামলায় পাঁচজন সেনা নিহত হয়ছে। আর দক্ষিণাঞ্চলীয় লাহেজ প্রদেশে গোলাগুলিতে অপর দুই সেনা সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেছে অপর এক কর্মকর্তা। সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের পর কয়েক হাজার স্থানীয় বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। জঙ্গিরা আল কায়দার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। গত মে মাসে আল কায়েদার জঙ্গিরা জিনজিবার দখল করে নেয়। প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ'র বিরোধীরা জঙ্গিদের হাতে জিনজিবারকে তুলে দেওয়ার অভিযোগ এনেছে সালেহ'র বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/১২১৫ঘ.