২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আদালতে রাজাপাকসের বিরুদ্ধে সমন জারি

যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট বিনা বিচারে হত্যাকান্ডের তিনটি মামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে সমন জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 10:43 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

কলম্বো, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট বিনা বিচারে হত্যাকান্ডের তিনটি মামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে সমন জারি করেছে। শ্রীলঙ্কার বিচার মন্ত্রণালয় সূত্রের উদ্ধৃতি দিয়ে দৈনিক 'শ্রীলঙ্কা মিরর' পত্রিকা এ প্রতিবেদন প্রকাশ করেছে। হেগ কনভেনশনের 'ইউএস টর্চার ভিকটিম প্রটেকশন অ্যাক্ট' (টিভিপিএ)'র আওতায় আবেদকারীরা আর্থিক ক্ষতিপূরণ দাবি করে আদালতে আর্জি জানায়। শ্রীলঙ্কার বিচার মন্ত্রণালয় সূত্র শনিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আদালতের ওই সিদ্ধান্তে শ্রীলঙ্কা সরকার ভীত নয়। এ ব্যাপারে শ্রীলঙ্কা সরকার কোন পদক্ষেপ নেবে না বলে জানায় ওই সূত্র। অভিযোগকরীরা টিভিপিএ'র ছয়টি ধারা লঙ্ঘনের জন্য তিন কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে। ওয়াশিংটনের একটি আদালতে হত্যাকান্ডের শিকার ব্যক্তিদের আত্মীয়রা বিনা বিচারে হত্যাকা-ের ওই তিনটি মামলা করে। নিহতরা হলেন রাগিহার মনোহরণ (ছাত্র), মানবাধিকার কর্মী প্রেমা আনন্দরাজা ও তৃতীয়জন টি থাবারাজা। শ্রীলঙ্কা মিররের প্রতিবেদন অনুযায়ী, হত্যাকা-গুলো ২০০৬ সালের ঘটনা। এর প্রথম ঘটনাটি ঘটে ২০০৬ সালের জানুয়ারিতে। ওই সময় রাগিহার মনোহরণসহ পাঁচ ছাত্রকে হত্যা করা হয়। অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এর মানবাধিকার কর্মী প্রেমা আনন্দরাজকে তার ১৭জন সহকর্মীসহ ২০০৬ সালের জুনে হত্যা করা হয়। তামিল বিদ্রোহীদের সঙ্গে গৃহযুদ্ধে কোন ধরনের যুদ্ধাপরাধ হয়নি বলে দাবি করে আসছে শ্রীলঙ্কা সরকার। তারা দাবি করছে, বিদ্রোহীদের বিভিন্ন আত্মঘাতী হামলায় এক লাখ মানুষ নিহত হয়েছে - এমন একটি গৃহযুদ্ধ বন্ধ করার পরও তাদের অভিযুক্ত করা হচ্ছে, যা অন্যায়। শ্রীলঙ্কা সরকার ২০০৯ সালে এলটিটিই'র সঙ্গে লড়াইয়ের শেষদিকে সেনাবাহিনীর বিচার বর্হিভূত তামিল হত্যার প্রকাশিত ভিডিও ফুটেজকে 'বানোয়াট' আখ্যা দিয়ে বাতিল করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৮ঘ.