ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবার ব্যক্তিগত বৈঠকখানা থেকে প্রায় ১২ কোটি রুপি, ৯৮ কেজি স্বর্ণ ও ৩০৭ কেজি রূপা উদ্ধার করা হয়েছে।
পুত্তাপার্থিতে প্রশান্ত নিলয়ামে সাঁই বাবার আশ্রমে এত বিপুল পরিমাণ টাকা গুণতে ১২ জন ব্যক্তির ৩৬ ঘণ্টা সময় লেগেছে বলে এনডিটিভি জানায়।
লাখ লাখ মানুষের আধ্যাত্মিক ও ধর্মীয় গুরু সাঁই বাবা গত ২৪ এপ্রিল মারা যান। ২৭ এপ্রিল রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
মার্চের শেষদিকে সাঁই বাবা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় থেকে তার ব্যক্তিগত বৈঠকখানাটি তালাবদ্ধ অবস্থায় ছিল।
১৬ জুন সন্ধ্যায় সাঁই বাবার বৈঠকখানাটি ট্রাস্টের সদস্য এবং তার ব্যক্তিগত সহকারী সত্যজিতের উপস্থিতিতে খোলা হয়। এ সময় অবসরপ্রাপ্ত দুই জ্যেষ্ঠ বিচারকও উপস্থিত ছিলেন।
সাঁই বাবার নাতি আর জে রত
bdnews24