ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কট্টরপন্থী ধর্মীয় নেতা আবু বকর বশিরের (৭২) কে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে ইন্দোনেশিয়ার একটি আদালত। দেশটির আচেহ প্রদেশে একটি ইসলামি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে সহায়তা করার জন্য তাকে এ দণ্ড দেওয়া হয়।
বিবিসি জানায়, জাকার্তার একটি আদালতে বৃহস্পতিবার তার এ শাস্তি ঘোষণা করা হয়। এ সময় সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়।
বশির প্রায় চারদশক ধরে ইন্দোনেশিয়ার কট্টরপন্থী একটি ইসলামি সংগঠনের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ইন্দোনেশিয়াকে ইসলামি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা ও সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা পরিকল্পনা এবং জিহাদি প্রশিক্ষণ শিবিরে সহায়তার অভিযোগ রয়েছে।
আদালতে আইনজীবীরা বাসিরের মৃত্যুদণ্ডের আবেদন জানালে বিচারক তাকে ১৫ বছরে কারাদণ্ড দেন।
এরআগেও বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
২০০২ সালে বালি বোমা হামলা পরিকল্পনার জন্য তাকে কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০০৬ সালে সাজা কমানোর পর তিনি মুক্তি পান।
বশির এরআগেও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হন। এই নিয়ে তৃতীয়বারের মতো চরমপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বিচারের মুখোমুখি হলেন বাসির।
গত বছরের অগাস্টে ইন্দোনেশিয়ার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর কয়েকমাস আগে পুলিশ আচেহর ওই প্রশিক্ষণ শিবিরে তল
bdnews24